TV3 BANGLA
বাংলাদেশ

আগামী তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আগামী তিন দিন (সোম-মঙ্গল-বুধবার) বন্ধ থাকবে ব্যাংক। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে, বিকালে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এম.কে
০৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত

সিলেট থেকে যে কারণে পণ্য রপ্তানি হচ্ছে না লন্ডনে

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস