4.6 C
London
April 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আজিজ খান, এস আলমের ব্যাংক হিসাব-সম্পদ জব্দ নিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী মুহাম্মদ আজিজ খান ও সাইফুল আলম মাসুদ (এস আলম) এবং পরিবারের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে দাবি করা হয়, তদন্ত চলমান থাকা অবস্থায়ই সিঙ্গাপুরে বসবাসকারী এই দুই ব্যবসায়ীর ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এই তদন্ত চলছে। তবে দু’জনেই সেই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, মুহাম্মদ আজিজ খান বাংলাদেশে বিদ্যুৎ, বন্দরের অবকাঠামো, যোগাযোগ ও রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তার এবং পরিবারের বিরুদ্ধে কোনও মামলা নেই।

তিনি আরও জানান, “আমরা বাংলাদেশ সরকারের যেকোনও অনুসন্ধানকে সমর্থন করি এবং জানি, আমরা নির্দোষ প্রমাণিত হব। ”

এছাড়া ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ, যিনি এস আলম নামে অধিক পরিচিত।

তিনি খাদ্য উৎপাদন, জ্বালানি শক্তি, পরিবহন ও যোগাযোগ ব্যবসার সঙ্গে জড়িত। তার ও তার পরিবারের বিরুদ্ধেও বাংলাদেশে তদন্ত চলছে। যার ফলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই তদন্তের ফলে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে মানি লন্ডারিং প্রতিরোধ এবং পাচারকৃত তহবিল পুনরুদ্ধার সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি (এনসিসি) বাংলাদেশে ১০টি বড় ব্যবসায়িক গ্রুপের প্রায় ৬৬ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করে। এতে উল্লিখিত ব্যবসায়ী গ্রুপগুলোও ছিল।

মুহাম্মদ আজিজ খান বলেছেন, “বর্তমান পরিস্থিতি আমাদের ব্যবসায়িক পরিকল্পনা ও বিনিয়োগকে বিলম্বিত করছে, বিশেষ করে নতুন প্রজেক্টের জন্য। ”

বাংলাদেশের নতুন প্রশাসনের পদক্ষেপ এবং সরকারের বিভিন্ন তদন্ত প্রক্রিয়ার ফলে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে উভয় ব্যবসায়ীই বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখেন।

সূত্রঃ দ্য স্ট্রেইটস টাইমস

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে ‘পেপাল’ নিয়ে আলোচনা

নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল আমজনতার দল

১০টির বেশি সিম থাকলে ধাপে ধাপে বন্ধ করে দেবে বিটিআরসি