15.3 C
London
August 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)স্পোর্টস

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে অতিরিক্ত ব্যাংক হলিডের ইঙ্গিত কিয়ার স্টারমারের

ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ জিততে পারলে যুক্তরাজ্যে একটি অতিরিক্ত ব্যাংক হলিডে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

সরকার এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নিলেও, ইংল্যান্ডের সম্ভাব্য সাফল্যকে জাতীয় উদযাপনের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে।

ইংল্যান্ড শনিবার কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে এবং দলটি ফাইনালে পৌঁছালে স্টারমার নিজে ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলেও জল্পনা রয়েছে।

সম্ভাব্য অতিরিক্ত ছুটি নিয়ে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে; সমর্থকদের একাংশ একে জাতীয় অর্জনের যথাযথ স্বীকৃতি হিসেবে দেখছেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে টাক পড়া নারীদের প্রতিবন্ধী স্বীকৃতিঃ £২৭৭,০০০ ট্যাক্স বিলের মামলায় যুগান্তকারী রায়

ব্রিটিশ মন্ত্রিসভায় ঠাঁই পেলেন রুশনারা আলী

কিয়ের স্টারমার বলছেন টাকা নেই – আমি তাকে বিশ্বাস করি নাঃ জেরেমি করবিন