11 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের দাবির প্রেক্ষিতে রদবদল হচ্ছে উপদেষ্টা পরিষদে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই এ পরিবর্তন হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন।

এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে আলোচনা আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি।

এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে।

সূত্রঃ মানবজমিন

এম.কে

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার বাসভবনে সেনাবাহিনী জড়ো হয়নি, বিষয়টি গুজব

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমারঃ আনোয়ার ইব্রাহিম

যুক্তরাজ্যে লাখো মানুষ এখনো আর্থিক সংকটে