7.1 C
London
March 7, 2026
TV3 BANGLA
স্পোর্টস

ইফতারে বিরতি নেই, মুসলিম সতীর্থদের জন্য ইনজুরির অভিনয় খ্রিষ্টান ফুটবলারের

ফ্রান্সের লিগ ওয়ানে গত রোববার এফসি নঁতে বনাম লে হাভরে এসি ম্যাচে মুসলিম সতীর্থদের রোজা ভাঙার সুযোগ দেয়ার জন্য ইনজুরির ভান ধরেন নঁতের খ্রিষ্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।

 

ম্যাচের ৭৪তম মিনিটে ইফতারের সময় হওয়ায় লোপেজ হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে থেমে যায়। সংক্ষিপ্ত বিরতির সুযোগে নঁতের মুসলিম খেলোয়াররা পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন।

ফরাসি লিগের নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানো সম্ভব না। তাই লোপেজকে এমন কৌশল নিতে হয়েছিল। এই সাহসী উদ্যোগের জন্য তিনি প্রশংসা কুড়াচ্ছেন। অল্প সময় পর লোপেজ খেলার মধ্যে ফিরে আসেন এবং সতীর্থরা তাদের রোজা ভাঙার পর খেলা অব্যাহত রাখেন।

বিদেশি গণমাধ্যমের তথ্যমতে, ফরাসি ফুটবলের নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। সে কারণে লোপেজকে এমন কৌশলের আশ্রয় নিতে হলো। সুযোগটি কাজে লাগিয়েছেন তার মুসলিম সতীর্থরা। যদিও ফরাসি লিগের এই নীতির সঙ্গে অন্যান্য প্রতিযোগিতার পার্থক্য রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতির অনুমতি দিয়ে আসছেন।

ম্যাচে নঁতে ২-০ গোলে জয়ী হয়। তবে ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন জোনের ১৭তম স্থানে, আর ২৬ পয়েন্ট নিয়ে লে হাভরে ১৩তম স্থানে আছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বিশ্বকাপের মাঝেই শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

বাংলাদেশ ম্যাচের আগে পদত্যাগ করলেন ইনজামাম

ডিজাইন চুরি করে তৈরি টাইগারদের বিশ্বকাপ জার্সি!