18.8 C
London
June 17, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ইবনে সিনায় আহতদের জবানবন্দি নিল প্রসিকিউশন

আন্দোলনে আহত চিকিৎসাধীনদের দেখতে ইবনে সিনা হাসপাতালে গেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের আন্দোলনে আহত চিকিৎসাধীনদের দেখতে ইবনে সিনা হাসপাতালে গেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ তদন্ত সংস্থা।

বুধবার (৮ জানুয়ারি) তারা কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে গিয়ে আহতদের জবানবন্দি নেওয়াসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী জুলাই-আগস্টের আন্দোলনে গুরুতর আহত ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।’

তিনি জানান, হাসপাতালে চিকিৎসারতদের খোঁজ নেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

এম.কে
০৮ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

অবশেষে জনতার হাতে আটক রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবর

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সাথে স্থিতিশীল ও ইতিবাচক সম্পর্ক চায় ভারতঃ প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক

ঋণের দায়ে মরতে হলো’—রাজশাহীতে কৃষকের ট্র্যাজেডির চল্লিশায় আবারও ধারদেনার বোঝা

নিউজ ডেস্ক