28.4 C
London
June 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা চীনের, মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান

ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।

সোমবার (১২ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক- এমন কাজ আরও বেশি করে করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’

এর আগে ইরানে বিক্ষোভকারীদের ‘হত্যা করা হলে’ সামরিক হস্তক্ষেপের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর বেইজিং এই প্রতিক্রিয়া জানালো।

এম.কে

আরো পড়ুন

ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশঃ মেদভেদেভ

আবারও এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বাতিল, উড়োজাহাজ হতে ফেরত নামানো হয় যাত্রীদের

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

নিউজ ডেস্ক