14.2 C
London
March 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতঃ গোলাবারুদ সংকট ও হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র

ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে। তাসনিম নিউজ এজেন্সির যুদ্ধ বিশ্লেষণ গ্রুপ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারগুলোর গোলাবারুদ ফুরিয়ে আসছে।

সাইপ্রাসের কাছে একটি মার্কিন সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ছবি প্রকাশ পাওয়ার পর এই সন্দেহ আরও বাড়িয়েছে যে, আগ্রাসী মিশনে ব্যবহৃত ডেস্ট্রয়ারগুলো হয়তো ক্ষেপণাস্ত্রের স্টক হ্রাসের মুখোমুখি, অথবা তাদের গোলাবারুদের বড় অংশ ইতোমধ্যেই ব্যবহার করেছে।

এর পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, “ইরানের কাছে এমন একটি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা যুক্তরাষ্ট্রের নেই। এমন উন্নত ক্ষেপণাস্ত্র আছে যা এখনও ব্যবহার করা হয়নি। ইরানের কাছে এমন মজুদ রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করতে সক্ষম।”

মন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, অন্যথায় ক্ষতি ও ক্ষয় চরম আশ্চর্যের হবে।

মূল কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এখনও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। তবে যুদ্ধ পরিস্থিতি এখনো কঠিন অবস্থায় রয়েছে। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে আছে এবং আমেরিকা ও ইসরায়েলকে নানাভাবে সতর্ক করছে।

কূটনৈতিক পর্যায়ে মিশর ও যুক্তরাজ্য এখন আগ্রহী ভূমিকা রাখছে, যেখানে যুদ্ধ বন্ধের আলোচনায় তারা মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সকল ঘাঁটি সরিয়ে নেবে এবং স্থানীয় মিলিশিয়া গ্রুপের সঙ্গে সাময়িক সিজফায়ার করার সিদ্ধান্ত নিয়েছে।

ইরান কর্তৃক ইসরায়েলের উপর চলমান কঠোর হামলার ফলে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছুটা বিচলিত বলে জানা গেছে। ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানের হামলায় নারী, শিশু ও বেসামরিক লোকদের উপর আক্রমণ চালানো হয়েছে, যা তেল আবিবকে গাজার মতো অবস্থায় ফেলে দিয়েছে। বর্তমানে ইরান আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে এবং সংঘাত চরম উত্তেজনাপূর্ণ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া

গাজায় ফিলিস্তিনিদের থাকতে দিতে হবেঃ ব্লিঙ্কেন

আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট ও স্থায়ী বসবাসের সুযোগ