11.7 C
London
February 11, 2026
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করলো সৌদি

ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ নিষিদ্ধ করেছে সৌদি আরব। হঠাৎ কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি।

 

গত মঙ্গলবার (২৫ মে) ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি।

 

গেল বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দেয় সৌদি।

 

তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।

 

২৭ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

মেয়াদোত্তীর্ণ ভিসার প্রবাসীরা সৌদি ফিরতে পারবেন ৩ বছর পর

“২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব”

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ফয়ছল চৌধুরী