TV3 BANGLA
বাংলাদেশসিলেট

এনসিপিতে যোগ দিয়ে সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন আহমেদ আল কবীর

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ব্যবসায়ী ও সীমান্তিক ফাউন্ডেশনের মালিক আহমেদ আল কবীর আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, আহমেদ আল কবীর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তও তিনি চূড়ান্ত করেছেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে আহমেদ আল কবীর বড় অঙ্কের সম্পদের মালিক হন। সম্প্রতি তিনি এনসিপির কেন্দ্রীয় তহবিলে বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

দলীয় সূত্র ও অভ্যন্তরীণ বোঝাপড়ার ভিত্তিতে আহমেদ আল কবীরকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, রাজনৈতিক কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ার জন্য আগামী কয়েক মাসের মধ্যে আহমেদ আল কবীরের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হবেন এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে প্রচারে অংশ নেবেন বলে সূত্রের দাবি।

সীমান্তিক ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে সিলেটে দীর্ঘদিন ধরে পরিচিত আহমেদ আল কবীরের সম্ভাব্য দলবদল ও নির্বাচনে অংশগ্রহণের খবর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করা আহমেদ আল কবীর দেশে ফিরে নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন—এমন খবর তার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

দুটি ছবি ঘিরে হঠাৎ আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা লে. জে. সারওয়ার হাসান

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের