18.4 C
London
October 3, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল ভারত

কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হল ভারতের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়েছে বলে খবরে জানা যায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় একটি বিবৃতি জারি করে জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ১৯ জুন কানাডায় গুলি করে খুন করা হয়েছিল খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। তার খুনের ঘটনার পর সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, খলিস্তানি ওই নেতার খুনের ঘটনায় ভারতীয়দের যোগ রয়েছে বলেই তদন্তকারীদের ধারণা। এই ঘটনার পর থেকে কানাডা ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

এরপরই ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। ট্রুডোর মন্তব্যের পর কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয় মোদি সরকার। এবার ভিসা বন্ধের নির্দেশ দেওয়া হল।

এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

স্টারশিপ বিস্ফোরণে তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপে কম্পনঃ তদন্তে নেমেছে মার্কিন প্রশাসন

আচমকা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের কেনা বেচার ফেসবুক গ্রুপগুলো

ইসরাইলের সমালোচনা করায় জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তাকে অপসারণ