20.4 C
London
September 30, 2026
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

কানাডা সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কানাডার ম্যানিটোবায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন– রসুল বাঁধন, অরণ্য আসাদ চৌধুরী ও আল নোমান আদিত্য। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছর হবে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

 

বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সূত্রে জানা যায়, নিহত ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন।

 

কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন। তাদের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

 

১৯ ফেব্রুয়ারি ২০২১
সূত্র: যুগান্তর

আরো পড়ুন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে বাংলাদেশিদের উত্থানঃ কাউন্সিল নির্বাচনে ৭ জন বাংলাদেশী

আঞ্জুমানে আল ইসলাহ ইউকের ‘গ্র্যান্ড মিলাদুন্নবী মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

ফ্রি ভিসার খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশের শ্রমিকেরা ফিরছেন নিঃস্ব হয়ে