7.9 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

কেন্টের হয়ে খেলবেন বাংলাদেশী আরাফাত

ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে পেশাদার চুক্তি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরাফাত ভূঁইয়া। আজ ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এসেক্সের রবিন দাসের পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে কাউন্টির কোনো দলের সঙ্গে পেশাদার চুক্তি করলেন আরাফাত।

রবিনের জন্ম যুক্তরাজ্যে হলেও আরাফাতের জন্ম অবশ্য ঢাকায়। তবে এখন যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তার।

কেন্টের দ্বিতীয় একাদশের হয়ে আরাফাত ১৭ উইকেট নিয়েছেন। গত সপ্তাহের দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ৮১ রানে ৪ উইকেট নেন তিনি। কেন্টের দ্বিতীয় একাদশের পাশাপাশি কেন্ট প্রিমিয়ার লিগে ব্ল্যাকহিথের হয়েও খেলছিলেন এ পেসার।

আরো পড়ুন

রাষ্ট্রপতি সরানোর গুঞ্জনঃ সংবিধান, সেনা ও রাজনৈতিক সমীকরণে নতুন দ্বন্দ্ব

অর্ডার মিলছে না গার্মেন্টসের, শিল্পে বিপর্যয়ের আশঙ্কা!

রাজনীতিতে যোগ দেওয়া কিংবা দল গঠনের কোনো ইচ্ছা নেইঃ প্রধান উপদেষ্টা