6.2 C
London
February 5, 2026
TV3 BANGLA
স্পোর্টস

ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান সাকিব

ক্রিকেট থেকে অবসরের আগেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্রীড়ামন্ত্রী হওয়ার ইচ্ছা তার নেই। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান।

সাকিব বলেন, ক্রিকেটের প্রতি যেহেতু আলাদা ভালোবাসা আছে, ক্রিকেটের বাইরে কখনো চিন্তা করার সুযোগ হবে বলে মনে হয় না। যদি স্পোর্টসে থাকতে হয়, তাহলে ক্রিকেট বোর্ডের সভাপতি আমার কাছে মনে হয় অনেক ভালো একটা জায়গা।

জাতীয় দলের অধিনায়ক সাকিব আরও বলেন, বিসিবির প্রধান হলে ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হবে। এটা যেহেতু স্বাধীন সংস্থা, যদি পরিবর্তন করতে হয় বা কিছু পরিবর্তন করার থাকে, এখানেই অনেক বেশি কাজ করার সুযোগ আছে।

এম.কে
২৫ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে ২ বছর নিষিদ্ধ করলো আইসিসি

সিলেট ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

অভদ্র আচরণে ক্রিকেটপাড়ায় ক্ষোভঃ বুলবুলকে অকথ্য ভাষায় হুমকি দিলেন তামিম