TV3 BANGLA
আন্তর্জাতিক

জাপান উপকূলে জাহাজডুবি: ৬ চীনা নাগরিকসহ ৮ জনের মৃত্যু

জাপানের দানজো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে এক জাহাজডুবিতে ৬ চীনা নাগরিকসহ আটজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে ওই জাহাজডুবির ঘটনা ঘটে। ফুকুওকা নগরীতে চীনের কনসাল জেনারেল লু গুইজুন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে এ কথা নিশ্চিত করেন।

জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। জাপানের কোস্টগার্ড এবং সামরিক বাহিনীর একাধিক জাহাজ ও বিমান, দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড এবং ব্যক্তিগত জাহাজ এ উদ্ধার তৎপরতা কাজে অংশ নেয়।

শীতকালীন ঝড়ে জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার প্রবল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি হিমায়িত পরিস্থিতি বিরাজ করছিলো। বিরূপ আবহাওয়ার কারণে কয়েকশ ফ্লাইটও বাতিল হয় ওই অঞ্চলে। সূত্র: দ্য বিজনেস পোস্ট

আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় শিশুর খেলার বালিতে অ্যাসবেসটোসের ঝুঁকি, ৭৪টি স্কুল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

ক্ষমতার চার বছরে ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন বাইডেন!

ভারতীয় চাল ও কানাডীয় সারে নতুন শুল্কের ইঙ্গিত ট্রাম্পেরঃ ঝুলে রইল দীর্ঘমেয়াদি বাণিজ্যচুক্তি