19.7 C
London
October 1, 2026
TV3 BANGLA
বাংলাদেশস্পোর্টস

টাইমড আউট বিতর্ক ও সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের শেষ লগ্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ‘মানরক্ষা’ করেছে বাংলাদেশ। এখনও তাদের একটি ম্যাচ খেলা বাকি। কিন্তু সেই ম্যাচের আগে বাংলাদেশে ফিরে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়া যাবে না তাকে।

বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যচে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম আউট করা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের এমনভাবে আউট চাওয়া ঠিক হয়নি বলে মত দিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। যদিও সেইসব সমালোচনায় আমল দিতে নারাজ সাকিব। এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার দেশে ফিরে গেলেন সাকিব। সূত্রের খবর, আঙুলে চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।

আগামী ১১ নভেম্বরে পুণেতে বাংলাদেশ নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে। বাংলাদেশ দলের ফিজিও জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সময় বল এসে লাগে সাকিবের আঙুলে। চোট পান তিনি। সেই ব্যথা নিয়েই ব্যাট করেন। পরে ব্যথা কমার ওষুধ খেয়েছেন ঠিকই, কিন্তু কমছে না ব্যাথা। পরে এক্স রে করানো হয় সাকিবের। দেখা গেছে আঙুলের হাড়ে চিড় ধরেছে তার।

এম.কে
০৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতাঃ কংগ্রেস

রাষ্ট্রপতি নির্বাচনের পরই বড় রদবদলঃ স্বরাষ্ট্রে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন, যারা আছেন!