TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে দেশটির ক্ষমতা দখল করার জন্য আহ্বান জানান।

 

ট্রাম্প শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘ইরানের জনগণ আপনাদের সহায়তায় আমরা হামলা চালাচ্ছি। আপনারা রাস্তায় নেমে আসুন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুন। ’

কিন্তু তার ডাকে কেউ সাড়া দিয়েছে বলে কোনো প্রতিবেদনে দেখা যায়নি।

তবে তার সেই আহ্বানকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে রাস্তায় নেমে এসেছেন দেশটির ইসলামি বিপ্লবপন্থি জনগণ। তারা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করছেন এবং তার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

সূত্রঃ আলজাজিরা

এম.কে

আরো পড়ুন

ঘরে নামাজের জামাত আয়োজনের অভিযোগে গ্রিসে বাংলাদেশির রেসিডেন্স পারমিট বাতিল

আয়রন ডোমের বিশ্বাসঘাতকতাঃ ইসরায়েলি রিজার্ভিস্টের গোপন তথ্য ইরানের হাতে

ভারতের দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র