10.4 C
London
March 20, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি, যিনি শুক্রবার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেছেন।

কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি সদ্য অনুষ্ঠিত লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে জয়ী হন। সদস্যদের ভোটে তিনি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে দলীয় প্রধান নির্বাচিত হন। সোমবার অটোয়ায় ট্রুডোর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন ও দ্রুত হবে।

ট্রুডো শপথ গ্রহণের আগে গভর্নর জেনারেল ম্যারি সাইমনের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর, জনমত জরিপে দলের জনপ্রিয়তা কমতে থাকায় তিনি জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন। বিশেষ করে আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে তিনি ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন। দলীয় সমর্থন কমতে থাকায় বিরোধী দল এবং লিবারেল পার্টির ভেতর থেকেই তার পদত্যাগের দাবি উঠতে থাকে।

রাজনীতিতে নবীন হলেও, ৫৯ বছর বয়সী মার্ক কার্নি লিবারেল পার্টির জন্য নতুন আশার সঞ্চার করেছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, “কানাডার জন্য এখন গুরুত্বপূর্ণ সময়,” এবং পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৫ মার্চ ২০২৫

আরো পড়ুন

ভারত ভাঙ্গনের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এ আর রহমানের মন্তব্য ঘিরে তর্ক-বিতর্ক, বলিউডে সাম্প্রদায়িকতা মানতে নারাজ শিল্পীরা