4.7 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ডিজিএফআই’র নতুন প্রধান জাহাঙ্গীর আলম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।

অন্যদিকে ডিজএফআই’র বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে পরিবর্তন আনা হয়।

এছাড়া ২৪ ইনফেন্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসির দায়িত্ব দেয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ আগস্ট মো. ফয়জুর রহমানকে ডিজিএফআই’র মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন।

এম.কে
১৪ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে শীতকালীন সহায়তা পেতে ব্যর্থ হতে যাচ্ছেন ৯ লাখের বেশি পেনশনার

৫ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইকামা-ভিসা থাকলে সবাই সৌদি যেতে পারবেন: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক