10.4 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ডেভনের সৈকতে পাথরধস

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ডেভনের একটি সৈকতে দুটি বড় আকারের পাথরধসের ঘটনা ঘটে। সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সিডমাউথের ইস্ট বিচে এই পাথরধস ঘটে।

 

ঘটনাস্থলের খুব কাছাকাছি অবস্থানকারী গ্লাইন ওয়ারেন জানান, পাথরধসের ফলে সৃষ্ট ধুলোর মেঘ দেখেছেন তিনি।

 

তিনি বলেন, প্রথম পাথরটি পতনের প্রভাবে দ্বিতীয় পাথরটির পতন ঘটে। পাথর দুটি পাহারের কিনার থেকে নেমে আসে।

 

পাথর ধসের ঝুঁকি থাকায় এই ইস্ট বিচ বহুদিন ধরে বন্ধ থাকলেও, স্থানীয়দের দাবি লোকেরা প্রায়ই এটি ব্যবহার করেন। এই সৈকতটি থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়ে আসছেন লাইফগার্ডরা।

 

২৭ জুলাই ২০২২
সূত্র: আইটিভি নিউজ

আরো পড়ুন

বরিস জনসনের তীব্র সমালোচনা করলেন আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

তীব্র গরমে মস্তিষ্কের কার্যক্ষমতা কমছেঃ এসি এখন বিলাসিতা নয়, ব্রিটেনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি

ভিসা বিলম্বের কারণে ব্রিটিশদের ভারত ভ্রমণ ব্যাহত