TV3 BANGLA
বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয়ঃ হাইকোর্ট

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

এম.কে
১৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

আমরা আপনার সরকারের সাথে কাজ করতে উন্মুখঃ ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সৌদি কোম্পানির সঙ্গে একীভূত হয়ে বিপুল অঙ্কের বিনিয়োগ পাচ্ছে শপআপ

প্রশ্নবাণে জর্জরিত সালমান-আনিসুল-পলক-জিয়া