4.3 C
London
March 23, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পত্র জমা দেননি। তবে ব্যক্তিগতভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং উপাচার্যের ডেপুটেশন থেকে অব্যাহতি চাইবেন বলে জানান।

ড. নিয়াজ আহমদ খান বলেন, তিনি তার মূল পেশাগত দায়িত্বে ফিরতে চান। উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক হিসেবে একাডেমিক কাজে মনোনিবেশ করাই তার ভবিষ্যৎ পরিকল্পনা বলে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেন বলে জানান। উপাচার্য বলেন, এই মুহূর্তে তার পদত্যাগের ফলে যদি বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা বা প্রশাসনিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে নবনির্বাচিত সরকার চাইলে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর একই বছরের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নির্বাচনের ঠিক আগে উপাচার্যের এ পদত্যাগ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন মির্জা আব্বাসের সঙ্গে

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া