19.7 C
London
September 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দেশে ফিরলেন লেবাননের ৭১ বাংলাদেশি প্রবাসী

লেবাননে ত্রাণ দিতে যাওয়া বিমান বাহিনীর ফিরতি পরিবহন ফ্লাইটে দেশে ফিরেছেন ৭১ প্রবাসী বাংলাদেশি।

খবরে বলা হয়, বুধবার (১২ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করে কার্গো ফ্লাইটটি। স্থানীয় দূতাবাসের মাধ্যমে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে দেশের মাটিতে ফেরত আনে ত্রাণ দিতে যাওয়া বিমান বাহিনীর মিশনটি।

দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। সংবাদ সম্মেলনে ফ্লাইট পরিচালনাকারী গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী বলেন, এটি ফেরত আসা প্রবাসীদের জন্য যেমন আনন্দের সেই সঙ্গে সফল এ মিশন বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল করবে বাংলাদেশের।



১২ আগস্ট ২০২০

আরো পড়ুন

২০২৬ সালের মাঝামাঝি সময়ে হবে জাতীয় নির্বাচনঃ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

দুই বছরের চুক্তিতে লন্ডন হাইকমিশনার হলেন সাবেক কূটনীতিক আব্দুল মুহিত

বাংলাদেশে বিরল খনিজে সমৃদ্ধ সৈকত, তবুও উত্তোলন বন্ধ কেন