7.5 C
London
February 12, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৫ বিলিয়ন ডলার

দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

সোমবার (৩ মে) দিন শেষে বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

 

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ ছিল ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার।

 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। একারণে রির্জাভের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার অতিক্রম হয়েছে।

 

প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে গেল বছরের ২৩ জুন। তার আগে ৩ জুন রির্জাভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। আর গত ১ সেপ্টেম্বর রির্জাভ ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে।

 

করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিন্মগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়তে সহায়তা করেছে।

 

দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগও আসা শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

 

এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

 

৩ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

Barrister MQ Hassan Show 🔹 September 13

অভিবাসীদের আবাসন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্য সরকার

ইসরায়েলকে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক