TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

দ্বিতীয় সন্তানের বাবা হলেন প্রিন্স হ্যারি

যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির পরিবারে এল নতুন সদস্য। কন্যাসন্তানের মা হয়েছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কল।

 

রোববার (৬ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স হ্যারি ও মেগান এক বিবৃতিতে কন্যাশিশুর জন্মের বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্ম নিয়েছে লিলি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। লিলির ওজন ৭ পাউন্ড ১১ আউন্স। ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী লিলি।

 

উল্লেখ্য, রাজপুত্র প্রিন্স এবং মেগানের দ্বিতীয় সন্তান এটি। তাদের এক ২ বছরের পুত্র সন্তানও রয়েছে। তার নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসোর।

 

 

 

 

সূত্র : ডেইলি মেইল
৬ জুন ২০২১

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনঃ ওয়েলসে শতবর্ষের পরাজয়, ইংল্যান্ডে কাউন্সিল হারালো লেবার

ইরানের পাল্টা পদক্ষেপ, ব্রিটেনের এমআই-সিক্স শত্রু গোষ্ঠীঃ নৌ ও বিমানবাহিনী সন্ত্রাসী তালিকায়

যুক্তরাজ্যে সংগঠিত কিশোরী দ্বারা লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ

নিউজ ডেস্ক