4.6 C
London
April 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নববর্ষের আতশবাজি প্রদর্শনী এবার ট্রাফালগার স্কোয়ারে

লন্ডনের নববর্ষের আতশবাজি প্রদর্শন ট্রাফালগার স্কোয়ারে উদযাপন হবে, এছাড়াও সেখানে লাইভ মিউজিকের আয়োজন থাকবে।

 

বিবিসি ওয়ান এবং আইপ্লেয়ারে এই উদযাপনটি সরাসরি দেখানো হবে, এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার ২০২১ সালের শেষ মুহূর্তের উদযাপনের দৃশ্যগুলো হাইলাইট করবে।

 

গ্লোবাল ক্যাপিটাল খ্যাত লন্ডনের নববর্ষের প্রদর্শনী দ্বিতীয় বছরের জন্য বাতিল করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল স্বাস্থ্য সচিবকে। প্রথমবারের মতো এবার ট্রাফলগার স্কোয়ার একটি টিকিটযুক্ত উদযাপন অনুষ্ঠানের আয়োজন করবে, যার মধ্যে স্টেজ পারফর্মার, খাবারের স্টল এবং একটি বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার দেখানো হবে।

 

নববর্ষের প্রাক্কালে ইভেন্টের টিকিট, যা আবেদনের অনুমোদন সাপেক্ষে পাওয়া যাবে। লটারি বা ব্যালট সিস্টেমের মাধ্যমে আবেদনকারীদের এই অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে।

 

১৯ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে শিক্ষার্থীদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সব ধরনের সম্পর্ক তৈরি নিষিদ্ধ

যুক্তরাজ্যে বাড়ছে প্রতিবন্ধী শিশু, দশক শেষে দাঁড়াবে ১০ লাখ

যুক্তরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রোমফোর্ডে ১৫ বছরের স্কুলছাত্রী ধর্ষণের শিকার