ইরানের রাজধানী তেহরানে এক দোকানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার আশ্চর্যজনক মিল থাকায় ভাইরাল হয়েছেন ওই দোকানি।
জানা গেছে, ওই ব্যক্তি তেহরানে বাদাম, শুকনো ফল ও বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়ার পর অনেকে নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল নিয়ে হাস্যরস করছেন। আবার কেউ কেউ তার দোকান বয়কটের আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ওই দোকানির ক্রেতার সংখ্যা কমে গেছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বিষয়টিকে নিছক কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দোকানটি বয়কটের আহ্বান জানাচ্ছেন।
সূত্রঃ আল ইয়াউম আল সাবা\হাবেরলার
এমকে

