6.2 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

পদত্যাগের বিষয়ে ভাবছেন অধ্যাপক ইউনূসঃ নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক অস্থিরতা ও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে পদত্যাগের বিষয়ে চিন্তা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, “স্যার বলেছেন, যদি কাজই করতে না পারি, তাহলে থেকে লাভ কী? আমাকে আনা হয়েছিল গণঅভ্যুত্থানের পর সংস্কার ও পরিবর্তনের জন্য। কিন্তু এখন আমাকে জিম্মি করা হচ্ছে।”

তিনি আরও জানান, ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতায় হতাশ এবং বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে কার্যকরভাবে দায়িত্ব পালনে অক্ষমতা অনুভব করছেন।

এনসিপি নেতা ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে বলেন, “জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ চিন্তা করে তাকে শক্ত থাকতে বলেছি। আশা করি, সব দল ঐক্য গড়ে তুলবে।”

এর আগে একই দিনে বিএনপি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তিন ঘনিষ্ঠ সহকারীর—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান—অব্যাহতি দাবি করে। দলটি তাদের কর্মকাণ্ডকে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার মতো বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, এনসিপি থেকে পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের আরও তিন উপদেষ্টাকে—আসিফ নজরুল, সালেহউদ্দিন আহমেদ ও ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ—‘বিএনপির মুখপাত্র’ বলে অভিযুক্ত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার বিতর্কিত বক্তব্যের জন্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে
২৩ মে ২০২৫

আরো পড়ুন

হাসপাতালে পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগে গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক

শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা

তারেক রহমানকে ঠেকাতে বড় চক্রান্ত সক্রিয়—নূরুল কবীরের অভিযোগ