9.8 C
London
October 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টাঃ রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার

রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর সঙ্গে অসদাচরণ ও প্রটোকল ভঙ্গের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারিক রহমানকে বিদায় জানানোর সময় তার সঙ্গে আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় ইউসুফ আলী তার দিকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরার চেষ্টা করেন বলে ভিডিওতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

মঙ্গলবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনারের পদ থেকে সরিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই রাতেই তিনি রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক আদেশে তাকে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে ইউসুফ আলীকে সরিয়ে দেওয়ার পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন, চ্যানেল ২৪, চ্যানেল আই অনলাইন ও প্রথম আলো

এমকে

আরো পড়ুন

খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

অসহযোগ আন্দোলন ঘিরে দেশবাসীকে শিক্ষার্থীদের ১৫ জরুরি নির্দেশনা

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন নাঃ ডা. শফিকুর রহমান