TV3 BANGLA
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপের ২৮ রাষ্ট্রদূত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ জন রাষ্ট্রদূত। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।

জানা গেছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

পট পরিবর্তনের পরে ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম।

বৈঠকে সমসাময়িক ইস্যু ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকছে বলে জানা গেছে।

এম.কে
০৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ঢাকা নিউমার্কেটে অভিযানে প্রায় ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার

ব্রিটেনে হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগের দাবি, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের প্রতিবাদ সমাবেশ

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস