TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

শ্রম আইন লঙ্ঘন মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে এ রায় ঘোষণা করা হয়।

রায়ে বিবাদীদের ছয়মাসের কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা এবং আপিল করার শর্তে ১ মাসের জামিন দেওয়া হয়েছে। মামলার অন্য তিন বিবাদী হলেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

রায় ঘোষণা উপলক্ষে বেলা পৌনে ২টার দিকে ঢাকার তৃতীয় শ্রম আদালতে পৌঁছান ড. ইউনূস। তাঁর আইনজীবী সূত্রে এসব তথ্য জানা গেছে।

এম.কে
০১ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

চায়ের দাওয়াত দিয়ে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠালেন প্রধান বিচারপতি

রব, মান্না, নুরসহ ৬ নেতার আসনে সহযোগিতার নির্দেশ

লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার!