18.8 C
London
September 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হবে—গুরু রামদেব

ভারতের যোগগুরু ও পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা বাবা রামদেব দাবি করেছেন, একদিন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। এই তিন দেশকে পুনরায় ভারতের অংশ হিসেবে দেখার আশা প্রকাশ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তার এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভারতের ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এই মন্তব্য করেন। সেখানে তিনি পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচারের অভিযোগ তুলে বলেন, মানবসভ্যতার ইতিহাসে এ ধরনের নিষ্ঠুরতার বড় উদাহরণ রয়েছে। এরপরই তিনি মন্তব্য করেন, এমন দিনও আসবে যখন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে।

রামদেব আরও বলেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই। তার মতে, দেশের সম্মান, মর্যাদা ও ঐক্য রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি তিনি ভারতকে একটি শক্তিশালী অর্থনৈতিক ও বৈশ্বিক শক্তি হিসেবে দেখতে চান বলেও উল্লেখ করেন।

তার এই বক্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। কারণ, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান তিনটিই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, আর এসব দেশকে পুনরায় ভারতের অংশ হওয়ার দাবি কোনো সরকারি নীতির প্রতিফলন নয়; এটি রামদেবের ব্যক্তিগত বক্তব্য।

রামদেব অতীতেও জাতীয়তাবাদ, ধর্ম এবং ভূরাজনীতি নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন।

সূত্রঃ দ্য উইক

এম.কে

আরো পড়ুন

কানাডার টরন্টোতে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ভারতের উদ্বেগ

সূর্যগ্রহণে সূর্যের রহস্য উন্মোচনে নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা

হাসিনার দেশত্যাগের পর ‘সংযম’ দেখানোয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা যুক্তরাষ্ট্রের