11.6 C
London
March 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিরোধিতার নাটক বন্ধ করতে বললেন সাবেক উপদেষ্টা মাহফুজ

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি এ নির্বাচনকে মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ১টা ৫০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল।’

তিনি আরো লেখেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

খুলনা–১ আসনে জামায়াতের সম্ভাব্য হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর নাম নিয়ে রাজনৈতিক তোলপাড়

যুক্তরাজ্যে জব্দের পথে জাভেদের সম্পদ

রিয়াদ এয়ার নামে নতুন জাতীয় এয়ারলাইন চালু করতে যাচ্ছে সৌদি আরব