15.1 C
London
June 9, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

বিশ্ব শান্তির জন্য আজ বড় দিনঃ ‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। বুধবার (৮ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান এটি করতে চেয়েছে এবং তারা ক্লান্ত। এ ছাড়া হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেখানে যানজট নিরসনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে।

তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি ট্রাম্প।

রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে ১৪ দিনের জন্য মঙ্গলবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

এনিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিবে।

সূত্রঃ টাইমস অব ইসরায়েল

এম.কে

আরো পড়ুন

নির্বাচনে কারচুপি: জিম্বাবুয়ে ও উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

গাজায় ফিলিস্তিনিদের নগ্ন করে প্রদর্শন ইসরাইলিদের

ভারতে নৈরাজ্যঃ ধর্মস্থলা মন্দিরে শত শত ধর্ষণ ও হত্যার গোপন কাহিনি ফাঁস