TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

ব্রিটেনে মসজিদের ইমামের বিরুদ্ধে ছয় দফা যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিতঃ ৯ বছরের জেল

যুক্তরাজ্যে দীর্ঘ পাঁচ বছর ধরে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মোহাম্মদ ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি কেন্ট কাউন্টির চ্যাথাম এলাকার একটি স্থানীয় মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে মামলার রায় ঘোষণা করা হয়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই মোহাম্মদ ইসলামকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর যৌন অপরাধ প্রতিরোধে বিশেষ বিধিনিষেধ ও স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে তিনি শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে নির্যাতনের ঘটনাগুলো বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

২০১৮ সালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এরপর আরও পাঁচ বছর পেরিয়ে যায়। ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্ট পুলিশ। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জুরি বোর্ড তাকে সবগুলো অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে বলে আদেশ দেওয়া হয়। মুক্তির পর তিনি ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি ভুক্তভোগীর কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্রঃ বিডি ডাইজেস্ট

এমকে

আরো পড়ুন

রুয়ান্ডা যাওয়ার আতংকে শরনার্থীর আত্মহত্যার প্রস্তুতি!

অনলাইন ডেস্ক

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

যুক্তরাজ্যে অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: নতুন আইন ও অভিযানের ঘোষণা