TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনে মৌসুমের প্রথম শক্তিশালী তুষারঝড়ের সতর্কতা

বছরের প্রথম শক্তিশালী তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। ‘আরওয়েন’ নামের এই ঝড় শুক্রবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় ভোর থেকেই এর গতিবিধি বিপদজ্জনক হতে শুরু করবে বলে সতর্ক করেছে মেট অফিস।

 

আবহাওয়া অফিস থেকে ইতোমধ্যে শুক্র ও শনিবার সবাইকে সাবধান থাকার নির্দেশনা জারি হয়েছে। উত্তর আয়ারল্যান্ড জুড়ে জারি করা হয়েছে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা।

 

এসময় ১০০ কিমি/ঘণ্টা তীব্রতায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আশংকা রয়েছে। এছাড়াও দিনের প্রথমভাগে উত্তর উপকূলে বিশাল ঢেউয়ে নিকটবর্তী অঞ্চল প্লাবিত হতে পারে৷

 

২৬ নভেম্বর ২০২১
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএইচ

আরো পড়ুন

হোম অফিসের স্বীকারোক্তিঃ ফেসিয়াল রিকগনিশনে এশিয়ান–কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে উল্লেখযোগ্য বৈষম্য

যুক্তরাজ্যে ভিসা ইস্যু ৩২% কমেছে; অনিয়মিত অভিবাসনে এগিয়ে আফগান–ইরিত্রিয়ানরা

১ আগস্ট শুরু হচ্ছে নতুন আইন বিষয়ক অনুষ্ঠান ‘ব্যারিস্টার এমকিউ হাসান শো’

অনলাইন ডেস্ক