10.5 C
London
October 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ১ অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট শূন্যঃ সাশ্রয় হবে বৈদ্যুতিক গাড়ির চালকদের

ব্রিটেনে বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের ঘোষিত এই পরিবর্তন ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর ফলে বাড়িতে বৈদ্যুতিক গাড়ি চার্জ করেন এমন চালকদের খরচও কমবে।

ওয়েলস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে পরিবারগুলোর বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির নিজস্ব পার্কিং বা ড্রাইভওয়েতে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার খরচও কমবে।

প্রতিবেদনে ভক্সওয়াগেন আইডি থ্রি মডেলের একটি বৈদ্যুতিক গাড়ির উদাহরণ দিয়ে বলা হয়েছে, ইডিএফ এনার্জির ‘গো ইলেকট্রিক উইথ পড পয়েন্ট’ ট্যারিফ ব্যবহার করে গাড়িটি চার্জ করলে প্রতি মাইলে খরচ কমে দাঁড়াবে ১.৮৯ পেন্সে। আগে এই খরচ ছিল ১.৯৭ পেন্স। ফলে বছরে ১০ হাজার মাইল গাড়ি চালালে চার্জিং খরচ প্রায় ১৯৮ পাউন্ড থেকে কমে ১৮৯ পাউন্ড হবে। অর্থাৎ সাশ্রয় হবে প্রায় ৯ পাউন্ড।

অন্যদিকে, গুড এনার্জির বৈদ্যুতিক গাড়ির ট্যারিফ ব্যবহার করলে একই গাড়ির চার্জিং খরচ প্রতি মাইলে ১.৫৪ পেন্স থেকে কমে ১.৪৭ পেন্স হতে পারে। তবে প্রকৃত সাশ্রয়ের পরিমাণ নির্ভর করবে চালকের বিদ্যুৎ সরবরাহকারীর ট্যারিফ ও ব্যবহারের ওপর।

চার্জিং বিশেষজ্ঞদের মতে, যারা বছরে অনেক বেশি মাইল গাড়ি চালান, তাদের কেউ কেউ এই পরিবর্তনের ফলে বছরে সর্বোচ্চ ৪০ পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারেন।

তবে বাড়িতে গাড়ি চার্জ করার সুবিধা নেই এমন চালকদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। সরকারি বা বাণিজ্যিক পাবলিক চার্জিং পয়েন্টে বিদ্যুতের ওপর ২০ শতাংশ ভ্যাট বহাল থাকছে। ফলে বাড়িতে গাড়ি চার্জ করতে পারেন এমন চালক এবং পাবলিক চার্জিং পয়েন্টের ওপর নির্ভরশীল চালকদের খরচের ব্যবধান আরও বাড়তে পারে।

সূত্রঃ ওয়েলস অনলাইন

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফজরের নামাজ পড়ে আর বাড়ি ফেরা হলো না ১৬ বছরের ইসমাইলেরঃ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু

১২ বছরের শিশুসহ ৭ নারীকে ধর্ষণ, যুক্তরাজ্যে ইমামের যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা

যুক্তরাজ্যে বাড়ি থেকে কাজের অনুরোধ প্রত্যাখ্যানে কঠোর নিয়ম

নিউজ ডেস্ক