20.2 C
London
October 13, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভে বাংলাদেশের গান

ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে চলমান বিক্ষোভে এবার ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় প্রতিবাদী গান ‘দেশটা তোমার বাপের নাকি?’। ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা শাখার যাচাইকৃত ফেসবুক পেজে সোমবার প্রকাশিত একটি ভিডিওতে গানটি ব্যবহার করা হয়। ভিডিওতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী জোটের সদস্যদের মিছিল করে এগিয়ে যেতে দেখা যায়।
ভারতে ভোটার তালিকার বিতর্কিত সংশোধন নিয়ে কয়েক দিন ধরে অস্থিরতা চলছে। এর প্রতিবাদে বিরোধী জোটের সদস্যরা সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। সেই মিছিলের ভিডিওতে গানটি যুক্ত করা হয়েছে।
বাংলাদেশি সংগীতশিল্পী মৌসুমী চৌধুরীর কণ্ঠে গাওয়া এবং ইথুন বাবুর লেখা ‘দেশটা তোমার বাপের নাকি?’ গানটি এখন দেশের সীমানা ছাড়িয়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমেও পরিচিতি পাচ্ছে। দেশটিতে বিভিন্ন রাজনৈতিক কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিক্ষোভ, প্রতিবাদ এবং রাজনৈতিক অসন্তোষ প্রকাশের ভিডিওতে গানটি ব্যবহার করছেন।
বাংলাদেশে তৈরি এই গান ভারতের রাজনৈতিক প্রতিবাদের ভিডিওতে ব্যবহৃত হওয়ায় এটি নতুন শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে। একই সঙ্গে গানটির প্রতিবাদী বক্তব্যও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসছে।
সূত্রঃ ডেইলি ওয়াদা\স্যোশাল মিডিয়া
এমকে

আরো পড়ুন

বিদেশে বসে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসী কর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান হতে পারে

আমেরিকা পালিয়েছেন ৪০০ কোটির পিয়ন