20.4 C
London
September 11, 2026
TV3 BANGLA
আমেরিকা

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’: সমর্থকদের সতর্ক করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে সমর্থকদের ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি বলেন, যারা ভোট দেবেন না, তারা ‘সোজা জাহান্নামে যাবেন’।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে ট্রাম্প উপস্থিত সমর্থকদের একটি শপথ পাঠ করান। এতে নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিবার ও বন্ধুদেরও আগামী ৩ নভেম্বরের নির্বাচনে বা তার আগেই ভোট দেওয়ার অঙ্গীকার করতে বলা হয়। শপথে নিজেদের যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টের’ প্রতি দায়বদ্ধ থাকার কথাও বলা হয়।
ভোট দেওয়ার আহ্বানের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। একই পদ্ধতিতে কাজ করার কথা রসিকতার ছলে উল্লেখ করে তিনি বলেন, ভোট না দিলে সমর্থকরা ‘সোজা জাহান্নামে যাবেন’।
ভাষণে ট্রাম্প তার সরকারের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন। গত ১৯ মাসে তিনি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছেন বলে দাবি করেন। শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনার কথা উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি অন্ধকার অধ্যায় পেরিয়ে সমৃদ্ধির ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে।
মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দল কংগ্রেসে আসন হারানোর ঝুঁকিতে থাকে। তবে ট্রাম্প আগামী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার অঙ্গীকার করেন।
ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং অপরাধীদের ছেড়ে দেবে বলেও সতর্ক করেন ট্রাম্প।
সম্মেলনে ট্রাম্পের বক্তব্যের আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বোধনী ভাষণ দেন। তিনি রিপাবলিকানদের কোনো নীতিগত মতভেদের কারণে কট্টরপন্থী বা আমলাদের হাতে দেশ তুলে না দিয়ে দলের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্মেলনটি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জেডি ভ্যান্সের রাজনৈতিক অবস্থানও তুলে ধরেছে। তাকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে।
সূত্রঃ আনাদোলু এজেন্সি
এম.কে

আরো পড়ুন

ডিভি লটারিতে ৫৫ হাজার অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র: আবেদন শুরু

নিউয়র্কে হামলাকারীর হিট লিস্টে লন্ডন মেয়র সাদিক খান!

অনলাইন ডেস্ক

ফেসবুক দিচ্ছে ফেলোশিপের সুযোগ, বছরে দেবে ৪২ হাজার ডলার