TV3 BANGLA
বাংলাদেশ

মাত্র ৩৪২৬ ভোট পেলেন নাগরিক ঐক্যের মান্না

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভোট পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা সেই আসনের মোট ভোটার সংখ্যার ১ দশমিক ৪০ শতাংশ।

 

বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন। ওই আসনে মোট বৈধ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৮০২।

এ আসনে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

এম.কে

আরো পড়ুন

১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করল সরকার

জুলাই গণহত্যাঃ শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, ট্রাইব্যুনালে ঐতিহাসিক রায় ঘোষণা

নিউজ ডেস্ক

রোজার আগে নানা অজুহাতে অস্থির খেজুরের বাজার