19.1 C
London
June 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুতে লাগবে না জরিমানা

মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্ট রি-ইস্যু করতে অতিরিক্ত কোনো ফি বা জরিমানা লাগবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি আর লাগছে না।

একইসঙ্গে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এ বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেওয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।


৮ সেপ্টেম্বর ২০২০

আরো পড়ুন

বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকার ব্যাংক ঋণ

যুক্তরাজ্যে ২ শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি ইমামের সাজা

নিউজ ডেস্ক

চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল গ্রেপ্তার