TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ম্যানচেস্টারে মসজিদের ৭০ বছর বয়সী মুয়াজ্জিনের ওপর নৃশংস হামলাঃ গ্রেপ্তার এক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি মসজিদের ৭০ বছর বয়সী খাদেম ও মুয়াজ্জিনের ওপর নৃশংস হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনাটি ঘটেছে শহরের হোয়ালি রেঞ্জ এলাকায় অবস্থিত জাকারিয়া মসজিদের বাইরে।

ফাইভ-পিলারসের হাতে আসা ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সেবা করে আসা ফিয়াজ নামের ওই প্রবীণ ব্যক্তি মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারী তাকে তিন থেকে চারবার ঘুষি মারলে তিনি সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান এবং আহত হন।

অভিযোগ আরও গুরুতর। হামলাকারী প্রথমে ফিয়াজের মাথা থেকে টুপি ফেলে দেয়। এরপর সেই টুপির ওপর প্রস্রাব করে বলে জানা গেছে। এমন ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীকে থামানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

তবে কী কারণে ওই প্রবীণ মুয়াজ্জিনের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি ইসলামবিদ্বেষী বা ধর্মীয় বিদ্বেষপ্রসূত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্ত করা হচ্ছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্রঃ ফাইভ-পিলারস

এমকে

আরো পড়ুন

ব্রেক্সিট ভুল ছিল বলা লোকের সংখ্যা বাড়ছেঃ জরিপ

যুক্তরাজ্যে জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের পরিসংখ্যানে ঘাপলা

নিউজ ডেস্ক

লন্ডন শহর হতে মানুষদের সরিয়ে নিতে কাউন্সিল সমূহের ভিন্ন পরিকল্পনা