6.9 C
London
February 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যাত্রী ছাড়াই পাঁচ মাস চলবে ম্যাঞ্চেস্টার–লন্ডন ট্রেন

ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে চলা জনপ্রিয় সকাল ০৭:০০–এর দ্রুতগামী ট্রেনটি আগামী পাঁচ মাস যাত্রী ছাড়া চলবে। রেল নিয়ন্ত্রক সংস্থা ORR সিদ্ধান্ত নিয়েছে, ১৫ ডিসেম্বর থেকে এই সেবাটি অ্যাভান্তির স্টাফ পরিবহনে ব্যবহার করা হবে। যাত্রীরা আর এই ট্রেনে উঠতে পারবেন না।

অ্যাভান্তি ওয়েস্ট কোস্ট বলছে, এই সিদ্ধান্তে নিয়মিত যাত্রীরা বড় ধরনের ভোগান্তিতে পড়বেন। কোম্পানির দাবি, এই সেবাটি দ্রুতগতির হওয়ায় বহু কমিউটার প্রতিদিন এটি ব্যবহার করতেন। এখন ট্রেনটি ১০০–র বেশি যাত্রায় খালি অবস্থায় ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে যাবে।

ORR জানায়, ওয়েস্ট কোস্ট মেইন লাইনে ‘ফায়ারব্রেক’ নামে কিছু গুরুত্বপূর্ণ ট্র্যাক রয়েছে, যেখানে অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন যোগ হলে পুরো লাইনের সময়সূচি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। খালি কোচ চালালে প্রয়োজনমতো রুট বা সময় পরিবর্তন করা সহজ হয়, যা বিঘ্ন ঘটলে দ্রুত পরিস্থিতি সামলাতে সাহায্য করে।

এই সিদ্ধান্তের ফলে আরও কয়েকটি রুটে পরিবর্তন এসেছে। অ্যাভান্তির যেসব সেবা বন্ধ বা সীমিত হবে সেগুলো হলো—

ম্যাঞ্চেস্টার–লন্ডন ০৭:০০ (সোম–শুক্র)

ব্ল্যাকপুল–লন্ডন ১২:৫২ (সোম–শুক্র)

লন্ডন–ব্ল্যাকপুল ০৯:৩৯ (সোম–শুক্র)

চেস্টার–লন্ডন ১৯:৩২ (সোম–শুক্র)

হোলিহেড–লন্ডন রবিবারের ট্রেন এখন ক্রুতে শেষ হবে

ORR জানায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ফার্স্ট লুমো নামের নতুন একটি কোম্পানি স্টার্লিং পর্যন্ত ওপেন অ্যাকসেস ট্রেন চালু করবে। সেই সময়সূচি মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে।

অ্যাভান্তি অবশ্য জানিয়েছে, ডিসেম্বরের সময়সূচি থেকে তারা লিভারপুলসহ অন্যান্য রুটে আরও ট্রেন যোগ করবে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

কারাগারে কয়েদি ধারণক্ষমতা শতভাগ পূর্ণ, যা করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে তিন বছরে ৫৫% বেড়েছে বর্ণবাদী হামলাঃ নার্সদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ