7.3 C
London
February 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দোকানে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, সাবেক সঙ্গীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ইংল্যান্ডের বুটল শহরে এক নারীর মৃত্যু হয়েছে ছুরিকাঘাতে। মার্সিসাইড পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটের কিছু পর স্ট্যানলি রোডে অবস্থিত একটি দোকানে ডমোস্টিক ভায়োলেন্সের অভিযোগে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

৪৪ বছর বয়সী এক নারীকে দোকানের ভেতরে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ৪৭ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হলেও পরবর্তীতে তাকে হত্যার অভিযোগেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে। নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের সহায়তা করছেন।

ডিটেকটিভ ইন্সপেক্টর গ্যাভিন মালকাহী বলেছেন, “এটি এক মর্মান্তিক ঘটনা। একজন নারীর জীবন অকালে থেমে গেছে। তার পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।”

তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং কেউ প্রত্যক্ষদর্শী হলে বা সিসিটিভি/ড্যাশক্যাম ফুটেজ থাকলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্ত পরস্পরকে চিনতেন এবং ঘটনাটি একটি ডমোস্টিক ভায়োলেন্সের অংশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অন্য কারো সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের জন্য এলাকায় বাড়তি টহল থাকবে এবং নিরাপত্তার বিষয়ে কাউকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডমোস্টিক ভায়োলেন্স প্রতিরোধে সচেতনতাও বাড়ানোর কথা বলেন ডিটেকটিভ মালকাহী। তিনি বলেন, “আপনি যদি নিজে শিকার হন বা এমন কাউকে জানেন, দয়া করে নির্ভয়ে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেব।”

সূত্রঃ ইকো

এম.কে
২১ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে টমি রবিনসনের নেতৃত্বে ডানপন্থীদের র‍্যালি

যুক্তরাজ্যে কেয়ার ভিসায় স্পাউস আনতে পারবেন না বিদেশি কর্মীরা

যুক্তরাজ্যে মার্চ মাসে ডাস্টবিন বাইরে রাখলেই জরিমানার শঙ্কা