7.2 C
London
March 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হামাসের প্রতি সমর্থন আহ্বানের অভিযোগে এনএইচএস চিকিৎসক গ্রেফতার

গ্লুচেস্টারশায়ারের পিলনিং এলাকার একজন এনএইচএস চিকিৎসক ডা. রাহমেহ আলাদওয়ানের বিরুদ্ধে হামাসের প্রতি সমর্থন আহ্বানের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী ডা. আলাদওয়ানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আইন ২০০০-এর আওতায় চারটি পৃথক তারিখে নিষিদ্ধ সংগঠন হামাসের প্রতি সমর্থন আহ্বানের জন্য অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই কার্যকলাপ করেছেন।

এছাড়া, তিনি ২১ জুলাই লন্ডনের কিং চার্লস স্ট্রিটে জনশৃঙ্খলা আইন-এর ১৮ নম্বর ধারার অধীনে এমন বক্তব্য ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত, যা “হুমকিমূলক, অপমানজনক বা অবমাননাকর” এবং যার মাধ্যমে বর্ণবিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে, ১৯ নভেম্বর ২০২৫ তারিখে তিনি এমন লিখিত উপাদান প্রকাশ বা বিতরণ করেছেন যা বর্ণবিদ্বেষ উসকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।

ডা. আলাদওয়ান শুক্রবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন।

এর আগে চলতি বছরের শুরুতে মেডিক্যাল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনাল সার্ভিস-এর একটি প্যানেল তাকে ১৫ মাসের জন্য চিকিৎসা পেশা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা চলাকালীন জেনারেল মেডিক্যাল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্ত চলবে। প্যানেলটি জানিয়েছে, “জনসাধারণের নিরাপত্তা, জনস্বার্থ এবং চিকিৎসকের স্বার্থ বিবেচনা করে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা প্রয়োজন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. আলাদওয়ান ইহুদি বিদ্বেষ এবং হলোকাস্টকে “ধারণা” হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, এগুলো ইহুদি জনগোষ্ঠী “ভুক্তভোগীর গল্প প্রচারের জন্য” ব্যবহার করে থাকে। তিনি ‘হলোকাস্ট’ শব্দটির পাশে ট্রেডমার্ক চিহ্নও ব্যবহার করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নোভা সঙ্গীত উৎসবস্থলে নারীদের ধর্ষণ করেছে, জিম্মিদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে এবং নিহত নারীদের মরদেহের ওপরও ধর্ষণ ঘটিয়েছে।

ততথ্যমতে জানা যায়, ডা. আলাদওয়ানকে সন্ত্রাসবাদের পাশাপাশি বর্ণবিদ্বেষ উসকানির বিভিন্ন অভিযোগের মুখে লন্ডনের আদালতে হাজির করা হবে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

ভাড়াটিয়াদের অধিকার বিলের মাঝপথে বিতর্কে জড়িয়ে মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলি

নিউজ ডেস্ক

যে কারণে ব্রিটেনের বাংলাদেশি ও পাকিস্তানি প্রবাসীরা কোভিড দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যে জরুরি সেবায় সময় বাঁচাতে আধুনিক পূর্বাভাস ব্যবস্থা চালু