TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণে আগ্রহী হচ্ছেন বন্দিরা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে বন্দিদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তনের ঘটনা সামনে আসছে। কারাগারের বন্দিদশায় কেউ কেউ ইসলামের শিক্ষা গ্রহণ করছেন, পবিত্র কোরআন পড়ছেন এবং ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে নতুন করে জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন।

 

ইসলামের প্রতি আগ্রহী হওয়া অনেক বন্দির কাছে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও ব্যক্তিগত পরিবর্তনের একটি সুযোগ হয়ে উঠছে। পবিত্র কোরআন পাঠ, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, দোয়া এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার মাধ্যমে তারা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন।

ইসলামের শিক্ষা অনুযায়ী, অতীতে কারও জীবন যত কঠিন বা ভুলে পরিপূর্ণই হোক না কেন, অনুতপ্ত হয়ে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জীবন পরিবর্তনের সুযোগ সব সময় উন্মুক্ত। এই বিশ্বাস অনেক বন্দির কাছে নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা হয়ে উঠছে।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণার বরাত দিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, কারাগারের বন্দিদের মধ্যেও ধর্ম পরিবর্তনের ঘটনা ঘটে। পাশাপাশি বিভিন্ন কারাগারের ধর্মীয় দায়িত্ব পালনকারী কর্মকর্তারাও সংশোধনাগারগুলোতে মুসলিম বন্দির সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন।

ধর্মীয় দায়িত্ব পালনকারী কর্মকর্তারা জানান, ধর্মীয় শিক্ষা ও অনুশীলন বন্দিদের আত্মিক প্রশান্তি, আত্মসংযম এবং ইতিবাচক জীবনবোধ গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।

সূত্রঃ পিউ রিসার্চ সেন্টার

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য ভিসা আবেদন সহজ করছে চীন

নিউজ ডেস্ক

রুশ ২ নারীর সঙ্গে সম্পর্ক ছিল, স্বীকার করলেন বিল গেটস

যুদ্ধের দামামাঃ এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু