21 C
London
September 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রিফর্ম পার্টির শ্যাডো হোম সেক্রেটারি হিসেবে জিয়া ইউসুফের প্রথম ভাষণ আজ

যুক্তরাজ্যের অভিবাসন ইস্যুতে নতুন করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন নাইজাল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তার দল ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ফারাজ বলেন, দলের শ্যাডো হোম সেক্রেটারি হিসেবে জিয়া ইউসুফ আগামীকাল তার প্রথম ভাষণ দেবেন। সেখানে অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ ইস্যুতে দলের নীতিগত অবস্থান বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

ফেসবুক স্ট্যাটাসে ফারাজ উল্লেখ করেন, পাকিস্তান, আফগানিস্তান ও ইরিত্রিয়াসহ যেসব দেশ অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক চাপ হিসেবে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এই নীতি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ডোভার থেকে সকাল ১১টায় লাইভ সম্প্রচারে এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। ডোভার উপকূল সাম্প্রতিক বছরগুলোতে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের প্রবেশপথ হিসেবে আলোচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন ইস্যুকে সামনে রেখে ফারাজের দল জনমত সংগঠনের কৌশল জোরদার করছে।

কঠোর ভিসা নীতির প্রস্তাব একদিকে সমর্থকদের কাছে দৃঢ় অবস্থানের বার্তা দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক ও মানবাধিকার প্রশ্নে বিতর্কও তৈরি করতে পারে।

যুক্তরাজ্যে অভিবাসন নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে। ফারাজের সাম্প্রতিক ঘোষণায় সেই বিতর্ক আরও তীব্র হওয়ার আভাস মিলছে, বিশেষ করে সম্ভাব্য নির্বাচনের প্রাক্কালে সীমান্ত ও অভিবাসন প্রশ্নে দলগুলোর অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

‘লন্ডন যেন মুসলিমদের শহর’—বোরকা বিতর্কে সমালোচনার মুখে রিফর্ম ইউকের মেয়র প্রার্থী

রাশিয়ার হুমকিতে পিছু হটল যুক্তরাজ্য

ইউকে ব্যালটে ইন্ডিয়ান ইয়াং প্রফেশনাল স্কিম ভিসা ব্যবস্থা চালু