TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি

লন্ডনের পরবর্তী মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী স্যার জেমস ক্লেভারলি। ২০২৮ সালে অনুষ্ঠেয় এই নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কনজারভেটিভ পার্টির শীর্ষস্থানীয় রাজনীতিক ক্লেভারলি গত আগস্টে দলীয় নেতা কেমি বেডেনকের ছায়া মন্ত্রিসভা থেকে আবাসনবিষয়ক ছায়া মন্ত্রীর পদ ছেড়ে দেন। মূলত লন্ডনের মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন।

মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা প্রথম কোনো রাজনীতিক হিসেবে তিনি লন্ডনের মেয়র পদে দলীয় প্রার্থী হলেন। এর ফলে মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টির সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী প্রার্থীদের একজন হিসেবে মাঠে নামছেন তিনি।

দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় ক্লেভারলি পেছনে ফেলেছেন ওয়েস্টমিনস্টার কাউন্সিলর ফেস্টাস আকিনবুসোইয়ে এবং গত নির্বাচনে লন্ডনে কনজারভেটিভ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সারা গেজদারিকে।

এর আগে কনজারভেটিভ পার্টি থেকে একমাত্র বরিস জনসন লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। আট বছর মেয়রের দায়িত্ব পালন করার পর তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।

অন্যদিকে, বর্তমান মেয়র লর্ড সাদিক খান ২০২৪ সালের নির্বাচনে রেকর্ড তৃতীয় মেয়াদে জয়লাভ করেন। ২০২৮ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন জেমস ক্লেভারলি।

সূত্রঃ মেট্রো

এমকে

আরো পড়ুন

ছোট নৌকায় ফেরত আসা ইরানি আশ্রয়প্রার্থীকে দ্বিতীয়বার দেশে ফেরানোর উদ্যোগে তীব্র সমালোচনা

নামিয়ে দেয়া হলো কিংস ক্রস স্টেশনে প্রদর্শিত রমজানের ইসলামিক বার্তা

এনএইচএসে ফিলিস্তিনপন্থি প্রতীক নিষিদ্ধঃ যুক্তরাজ্যে তীব্র বিতর্ক