TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ১৬ বাংলাদেশী গ্যাং সদস্যের ১০০ বছরের কারাদণ্ড

লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও বেথনাল গ্রিন এলাকায় সক্রিয় কুখ্যাত অপরাধচক্র ‘স্পেকস’-এর ১৬ সদস্যকে মোট প্রায় ১০০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। মেট্রোপলিটন পুলিশের দীর্ঘ তদন্তের অংশ হিসেবে পরিচালিত ‘অপারেশন নটউইড’-এর মাধ্যমে চক্রটির মাদক ও অস্ত্র পাচার, সহিংসতা এবং অবৈধ অর্থ লেনদেনের বিস্তৃত নেটওয়ার্ক উন্মোচিত হয়।

আদালতের রায় অনুযায়ী, চক্রের অন্যতম প্রধান নেফুর মিয়াকে সাড়ে ১৭ বছর এবং মুহাম্মদ ইসমাঈল আলীকে সাড়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, মাত্র দুই বছরে সিন্ডিকেটটি আড়াই লাখেরও বেশি অবৈধ আর্থিক লেনদেন সম্পন্ন করে এবং বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ ৫০টিরও বেশি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, আর্থিক লেনদেনের নথি পর্যালোচনা এবং গোপন নজরদারির মাধ্যমে চক্রটির কার্যক্রমের পূর্ণ চিত্র তুলে ধরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, এই অভিযান পূর্ব লন্ডনে সংঘবদ্ধ অপরাধ দমনে একটি উল্লেখযোগ্য সাফল্য। কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের কাছ থেকে জব্দ করা সম্পদ ও অর্থ স্থানীয় জনকল্যাণমূলক কর্মসূচি এবং ঝুঁকিপূর্ণ তরুণদের পুনর্বাসন ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমে ব্যয় করা হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে হিথ্রো বিমানবন্দরের উড়োজাহাজে আগুন

হিজাব দিবস ও হোম অফিসের ইমেইল নিয়ে যুক্তরাজ্যে আলোচনা সমালোচনা

নিউজ ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে অতিরিক্ত ব্যাংক হলিডের ইঙ্গিত কিয়ার স্টারমারের