7.7 C
London
April 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা উচিতঃ কিয়ার স্টারমার

মধ্যপ্রাচ্য সফরে গিয়ে লেবাননে ইসরায়েলের চলমান হামলা “ঘটা উচিত নয়” বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, ইরান সংঘাতকে যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সীমারেখা হিসেবে দেখা উচিত।

গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত নিবন্ধে স্টারমার বলেন, এই সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের নীতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। দেশে নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে। তিনি জানান, এই পদক্ষেপগুলো শুধু এককালীন সংকট মোকাবিলার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইতোমধ্যে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। স্টারমার বলেন, “এটি হওয়া উচিত নয়। এটি বন্ধ হওয়া দরকার—এটাই আমার দৃঢ় মত।” তিনি বলেন, বিষয়টি কোনো কারিগরি আলোচনা নয়, বরং নীতিগত প্রশ্ন।

এসময় স্টারমার হরমুজ প্রণালীতে নিরাপদ এবং টোলমুক্ত যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী ইয়েভেট কুপার এবং প্রতিরক্ষা মন্ত্রী জন হিলিও এই নীতি সমর্থন করেছেন। তারা লেবানন সংঘাতকেও যুদ্ধবিরতির আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্টারমার আরও বলেন, যুক্তরাজ্য কোনো আক্রমণাত্মক সামরিক পদক্ষেপে জড়াবে না এবং এর পরিবর্তে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করেছে। তিনি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক ঘনিষ্ঠতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংকট যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইরান যুদ্ধকে ‘সীমারেখা’ হিসেবে বিবেচনা করে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া হবে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

লন্ডনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুলিবর্ষণে যুবক নিহত

ইংল্যান্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা

ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন, চালকদের মাঝে ক্ষোভ

অনলাইন ডেস্ক